1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী হওয়ার পর রাজিব আহসান-এর কাছে মেহেন্দিগঞ্জবাসীর সবচেয়ে বড় প্রত্যাশা নদীভাঙন রোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাংসদ রাজিব আহসানের কাছে মেহেন্দিগঞ্জবাসীর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রত্যাশা—ভয়াবহ নদীভাঙন থেকে স্থায়ী মুক্তি।
বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় ৪২ কিলোমিটার এলাকা সরাসরি নদীভাঙনের কবলে রয়েছে।

উপজেলার ১৬টি ইউনিয়নের প্রতিটিই কোনো না কোনোভাবে নদীভাঙনের শিকার। বছরের পর বছর ধরে নদীভাঙনের ফলে হাজারো পরিবার হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ধর্মীয় স্থাপনা।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুম এলেই নদীর তীব্র স্রোতে নতুন নতুন এলাকা বিলীন হয়ে যায়। অনেক এলাকায় একাধিকবার ভাঙন দেখা দিলেও স্থায়ী ও টেকসই কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। অস্থায়ী জিও ব্যাগ বা বালুর বস্তা দিয়ে কিছুটা প্রতিরোধ করা হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না।

এদিকে সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। বর্ষা শুরুর আগেই কার্যকর ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই প্রতিমন্ত্রীর কাছে এলাকাবাসীর চাওয়া-পাওয়া একটাই—নদীভাঙন রোধে দ্রুত টেকসই ও স্থায়ী প্রকল্প বাস্তবায়ন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজিব আহসান নৌ-পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সংশ্লিষ্ট এই তিনটি মন্ত্রণালয়ই নদী ব্যবস্থাপনা, নৌপথ উন্নয়ন, সেতু ও অবকাঠামো নির্মাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে মেহেন্দিগঞ্জের দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের বাস্তব সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, মেহেন্দিগঞ্জের নদীভাঙন শুধু একটি এলাকার সমস্যা নয়—এটি একটি বড় মানবিক ও উন্নয়ন সংকট। প্রতিমন্ত্রীর নেতৃত্বে যদি এই তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়, তবে নদীভাঙন রোধে স্থায়ী সমাধান সম্ভব হবে।
বর্ষা শুরুর আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হাজারো পরিবারকে রক্ষা করা যাবে—এই প্রত্যাশায় দিন গুনছেন নদীপাড়ের অসহায় মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট