বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষারের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরন।

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষারকে বৃহস্পতিবার বরিশাল আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৬ জানুয়ারি ঢাকার উত্তরা আধুনিক হাসপাতালের সামনে একদল যুবক তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর বরিশাল কোতোয়ালি থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এসব মামলায় তিনি আদালতে জামিন আবেদন করেন। তবে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।