প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান এমপি’র কঠোর হুশিয়ারির পরপরই নড়েচড়ে বসেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এলাকায় মাদক নির্মূলে শুরু হয়েছে বিশেষ অভিযান।

এরই ধারাবাহিকতায় রবিবার পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মোঃ আলাউদ্দিন রাঢ়ী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান চলাকালে তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেছেন।