মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান রাজিম নিজ অর্থায়নে একটি আধুনিক মসজিদ নির্মাণ করেছেন।
জানা যায়, তিনি মূলত অটো পার্টসসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত রয়েছেন। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তিনি নিয়মিত অবদান রেখে চলেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ধর্মীয় অনুভূতি ও সমাজের কল্যাণের কথা চিন্তা করে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। তার এমন মহৎ উদ্যোগে এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
মেহেদী হাসান রাজিম ৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মাহেব হোসেন হাওলাদারের পুত্র। এলাকাবাসী তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে তার অবদান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
