1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বরিশাল-৪ আসনে চাঁদাবাজদের ঠাঁই হবে না: অ্যাডভোকেট হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বরিশাল-৪ আসনে কোনো চাঁদাবাজ বা মাদক কারবারি ঠাঁই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন। তিনি বলেন, “যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে, সেখানেই সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সম্প্রতি মেহেন্দিগঞ্জের কাজিরহাট বাজারে একটি সেতু নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে ঢাকা থেকে সরাসরি ঘটনাস্থলে পৌঁছান অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

স্থানীয় জনগণ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের পর তিনি কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “উন্নয়ন কাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরুন।”

স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের শুরু থেকেই একটি চিহ্নিত গোষ্ঠী চাঁদা দাবি করে আসছিল। প্রশাসন তেমন উদ্যোগ না নেওয়ায় তারা বিষয়টি অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে জানান। তার হস্তক্ষেপে এলাকাবাসী আশ্বস্ত হয়েছেন এবং নির্মাণকাজে গতি ফিরেছে বলে জানান স্থানীয়রা।

পরে তিনি চর এককরিয়া ইউনিয়নের তর ইলিশা জামে মসজিদে জুমার নামাজ আদায় ও দোয়া-মিলাদে অংশ নেন। এ সময় মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা নির্মাণের আবেদন করা হলে, তিনি অচিরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট