সকাল ৮টায় *মেহেন্দিগঞ্জ জাতীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান—স্থানীয় সাংসদ-প্রতিমন্ত্রী রাজিব আহসানের পক্ষে প্রতিনিধি, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গসংগঠন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়ন।
এরপর মাঠে মার্চপাস্ট ও শারীরিক প্রদর্শনী।
পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন বিদ্যালয়ের শিশু-শিক্ষার্থীরা বাদ্যের তালে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যায়। ছোট সোনামণিদের প্রাণবন্ত অংশগ্রহণ মুগ্ধ করে দর্শকদের।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়।
এসকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন: ইউএনও মো. রিয়াজুর রহমান, ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সাজাহান মোল্লা, নৌ-পুলিশ ইনচার্জ মো. এনামুল হক, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মাহামুদুল হাসান ফরিদ, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাওলাদার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মাহামুদ খান ও সম্পাদক মোঃ নাঈম প্রমুখ।
