সরকারের নতুন কর্মসূচির আওতায় পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাসিক সম্মানী প্রদান শুরু হচ্ছে। এর অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ১৬টি মসজিদের ইমাম এই ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ইমামরা মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিনরা ৩ হাজার টাকা এবং খাদেমরা ২ হাজার টাকা করে সম্মানী পাবেন। একই সঙ্গে মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজকদেরও নির্ধারিত হারে সম্মানী দেওয়া হবে।

মেহেন্দিগঞ্জের ইমান ও মসজিদের নাম
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আগেই সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানীর টাকা উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু হলেও পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সম্মানীর আওতায় আনা হবে।
