ইনোভেট ২৫: মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীদের মহাউৎসব।

লেখক:
প্রকাশ: ৭ মাস আগে

শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ব্যতিক্রমী আয়োজন ‘ইনোভেট ২৫’। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই মহোৎসব।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এবং মেহেন্দিগঞ্জ স্টুডেন্টস সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পৃষ্ঠপোষকতায় রয়েছে সাউথল্যান্ড আইডিয়াল স্কুল।

প্রতিযোগিতার সূচি

৩০ সেপ্টেম্বর (সকাল ৯টা–১২টা): অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা

৩০ সেপ্টেম্বর (বিকাল ৩টা–৫টা): পোস্টার প্রেজেন্টেশন

১ অক্টোবর (সকাল ৯টা–১২টা): ট্রেজার হান্ট

১ অক্টোবর (বিকাল ৩টা–৫টা): গেমিং প্রতিযোগিতা (দাবা, PES ও রুবিক্স কিউব)

২ অক্টোবর (সকাল ১০টা–দুপুর ২টা): বিতর্ক প্রতিযোগিতা

৪ অক্টোবর (বিকাল ২টা–৬টা): প্রজেক্ট শো ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (উপজেলা অডিটোরিয়ামে)

এই আয়োজনে অংশগ্রহণ করবে মেহেন্দিগঞ্জের তিনটি কলেজ ও দশটিরও বেশি স্কুলের শিক্ষার্থীরা।

আয়োজকদের বক্তব্য

আয়োজক কমিটির সদস্যরা জানান, “ইনোভেট ২৫ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত দক্ষতা ও প্রতিভা বিকাশের এক নতুন প্ল্যাটফর্ম।”

আয়োজক কমিটি

বর্তমান কমিটির সদস্যরা হলেন—