মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ, ঈদকে ঘিরে অসহায়দের পাশে প্রশাসন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মেহেন্দিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন নৌপরিবহন ও সেতু বিভাগ প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির প্রতিনিধিরা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম তালুকদার এবং আসাদুজ্জামান মুক্তা উপকারভোগীদের মাঝে অনুদান বিতরণ করেন।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।