1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃত্রিম পায়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতী মাদরাসা ছাত্র শিশু হাসানের।

পাতারহাট মুসলিম মডেল হাই স্কুল মাঠে আবারো গড়াচ্ছে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং ক্রীড়াচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে দুর্বার ২২–এর উদ্যোগে আবারও আয়োজন করা হচ্ছে সরকারি পাতারহাট মুসলিম মডেল হাই স্কুল আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

উল্লেখ্য, ২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরের পরপরই সরকারি পাতারহাট মুসলিম মডেল হাই স্কুল–এর প্রাক্তন ও বর্তমান সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টটির প্রথম আসর সফলভাবে অনুষ্ঠিত হয়।

গত বছরের টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—
টিম-২৮, অনবদ্য-২৫, উৎকণ্ঠ-২৪, চঞ্চল-২৩, দুর্দান্ত-২২, দুর্বার-২২, রিভাইবেল-১৯, প্রত্যয়-১৮ এবং উদ্যম-১৮।
প্রতিযোগিতায় অনবদ্য-২৫ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দুর্বার-২২ রানার-আপ হয়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় টুর্নামেন্টটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।

গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় আসরের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন ব্যাচ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, বিগত বছরের মতো এবারও টুর্নামেন্টটি সুন্দরভাবে সম্পন্ন হবে।

 টুর্নামেন্ট সংক্রান্ত তথ্য:

ফরম সংগ্রহের শেষ তারিখ: ২০ রমজান
যোগাযোগ: দুর্বার ২২ ফেসবুক পেইজ
খেলার স্থান: সরকারি পাতারহাট মুসলিম মডেল হাই স্কুল মাঠ
টুর্নামেন্ট শুরু: ঈদের পরের দিন বিকাল থেকে (ডে-নাইট ম্যাচ)
সময়কাল: ঈদের পরবর্তী ৩ দিনের মধ্যে সম্পন্ন

ঈদের ছুটিতে অনেক শিক্ষার্থী ভিন্ন স্থানে অবস্থান করায় সবার সুবিধার কথা বিবেচনা করেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সকলের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে আবারও একটি সফল, সুশৃঙ্খল ও আনন্দমুখর ফুটবল টুর্নামেন্ট উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ আয়োজকরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট