মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ এর পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, মাহমুদ খান, সাধারণ সম্পাদক, বিএম নাঈম, সহ-সভাপতি বাকের উল ইসলাম অপু সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় নেতারা বলেন, স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
