
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এর মেহেন্দিগঞ্জে আগমন’কে কেন্দ্র করে পাতারহাট আর.সি. কলেজ মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এসময় বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ঢাকা মহানগরী দক্ষিন জামায়াতের মজলিশে শুরা সদস্য সগির বিন সাঈদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, বরিশাল জেলা শিবিরের সাবেক সভাপতি আকবর হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বরিশাল-৪ আসনের দাড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার বলেন, ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এতো লোক হবে শেষ পর্যন্ত আরসি কলেজ মাঠে আমরা জায়গা দিতে পারবো কিনা তা নিয়ে চিন্তিত।