মেহেন্দিগঞ্জে প্রশাসক নিয়োগ নিয়ে আলোচনা: গিয়াসউদ্দিন দিপেনকে চেয়ে ফেসবুকে ঝড়।

লেখক:
প্রকাশ: ১ মাস আগে
দিপেন জমাদ্দার, মেহেন্দিগঞ্জ উপজেলা আহবায়ক, রাজিব আহসান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেনকে প্রশাসক হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের স্ট্যাটাসে তৈরি হয়েছে তুমুল আলোচনার ঝড়।

 

জানা গেছে, গিয়াসউদ্দিন দিপেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র। তাঁর পিতা নেজামুল হক জমাদ্দার একজন লঞ্চ ব্যবসায়ী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

মেহেন্দিগঞ্জে উপজেলা প্রশাসক হিসেবে গিয়াসউদ্দিন দিপেন (জমাদ্দার)-কে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষের পোস্টের সংখ্যা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় কয়েকজনের মন্তব্য নিচে তুলে ধরা হলো—

সাইফুল ইসলাম মৃধা লিখেছেন:
দীপেন জমাদ্দার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে চোখে চোখ রেখে আন্দোলন করে আসছেন। আন্দোলন-সংগ্রামে তার সাহসী নেতৃত্ব মেহেন্দিগঞ্জবাসীর কাছে সুপরিচিত। তাই তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসক হিসেবে দেখতে চান তিনি।

জিহাদুল ইসলাম খান লিখেছেন:
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে দিপেন জমাদ্দারের মতো দক্ষ ও অভিজ্ঞ একজন প্রশাসকের প্রয়োজন রয়েছে।

মোহাম্মদ সোহেল হোসাইন জানিয়েছেন:
মেহেন্দিগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব এখন সময়ের দাবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং উপজেলা বিএনপির পরিচিত মুখ গিয়াসউদ্দিন দিপেন (জমাদ্দার)-কে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চান।
এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অসংখ্য পোস্ট ও মতামত দেখা যাচ্ছে, যেখানে গিয়াসউদ্দিন দিপেন (জমাদ্দার)-কে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসক হিসেবে দেখতে চাওয়ার দাবি জানানো হচ্ছে।

 

সম্প্রতি দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার উপজেলা পরিষদগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

 

এর ধারাবাহিকতায় মেহেন্দিগঞ্জেও প্রশাসক নিয়োগের সম্ভাবনা ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের নাম আলোচনায় রয়েছে।

 

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুব শিগগিরই উপজেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা।

 

এদিকে, মেহেন্দিগঞ্জবাসীর প্রত্যাশা—যোগ্য, অভিজ্ঞ ও জনগ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে, যাতে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হয়।

উল্লেখ্য, উপজেলা প্রশাসক হলেন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন সাময়িক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যিনি উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। তিনি উন্নয়ন প্রকল্প তদারকি, সরকারি কাজ বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। তবে তিনি কোনো সরকারি ক্যাডার কর্মকর্তা নন; অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একজন সরকারি কর্মকর্তা হিসেবে পৃথক দায়িত্ব পালন করে থাকেন।