1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বরিশালে প্রবীণ সাংবাদিক মোঃ হোসেন শাহ’র ২২তম মৃত্যুবার্ষিকী আজ

IK IMRAN KHAN
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আজ বুধবার (১৪ জানুয়ারি) দক্ষিণাঞ্চলের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার বনে’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং “দৈনিক শাহনামা”র প্রতিষ্ঠাতা ও সম্পাদক মন্ডলির সভাপতি মরহুম মোঃ হোসেন শাহ’র ২২ তম মৃত্যুবার্ষিকী।

ভাষা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে এই মহান প্রবীণ সাংবাদিকের কর্মকান্ড আজও শ্রদ্ধার সাথে স্মরণ হয়ে থাকে।

২০০৪ সালের ১৪ জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুম হোসেন শাহ প্রায় ৪৬ বছর আগে প্রথম মাসিক বাংলার বনে পত্রিকা প্রকাশের মাধ্যমে সংবাদপত্র অঙ্গনে প্রবেশ করেন। পরে তিনি এ পত্রিকাটিকে ধারাবাহিকভাবে পাক্ষিক, সাপ্তাহিক ও দৈনিকে রূপান্তর করেন।

এছাড়া ১৯৯১ সালে দৈনিক শাহনামা পত্রিকা প্রকাশ করেন। বরিশালের সংবাদপত্র অঙ্গনের প্রতিষ্ঠিতদের অনেকেই তার পত্রিকা দু’টিতেত হাতে খড়ি নিয়েছেন। মরহুম মোঃ হোসেন শাহ বরিশালের গৌরনদী ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি গৌরনদীর টরকিতে নিজ বাড়িতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদানে সহায়তা করেছেন।

এই প্রবীণ সম্পাদক ও সংবাদপত্র সেবী মোঃ হোসেন শাহ্’র ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৪ জানুয়ারী বেলা ১১টায় বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন দৈনিক শাহনামা ও দৈনিক বাংলার বনের পরিবারবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট