ভোলা ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২ মাস আগে
ভোলা ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

ভোলা: ভোলা সদর মডেল থানার চাঞ্চল্যকর ছাত্রদল নেতা রিজওয়ান আমিন সিফাত হত্যা মামলার এজাহারনামীয় ১ ও ৩ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্প ও র‌্যাব-৯ সিলেটের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আল হেরা রিসোর্ট থেকে মামলার ১ নম্বর আসামি হাসিবুর রহমান (৩৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে রাত ১টা ৫০ মিনিটে শ্রীমঙ্গলের চৌমুহনা এলাকার একটি হোটেল থেকে ৩ নম্বর আসামি রনি হাওলাদার (৩৬) কে গ্রেফতার করা হয়।