1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (ঐতিহাসিক ৭ নভেম্বর) উপলক্ষে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ নভেম্বর, শনিবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেনের নেতৃত্বে শোভাযাত্রাটি মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়, যেদিন সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ঐক্যের প্রতীক সৃষ্টি করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থেকে বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট