মেহেন্দিগঞ্জের ২ প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট।

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চরম শিক্ষক সংকট চলছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত শিক্ষক পদায়নের দাবি জানিয়েছেন।

 

সম্প্রতি ৫৭ জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তাদের পদায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

১৮০ নম্বর চর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও

৮৪ নম্বর উত্তরচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই দুই বিদ্যালয়ে প্রায় ৭–৮ বছর ধরে মাত্র ২ জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে।

প্রতিটি বিদ্যালয়ে অনুমোদিত পদ রয়েছে ৬টি করে।

অথচ প্রতি বিদ্যালয়ে ৪টি করে, মোট ৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

 

শিক্ষক স্বল্পতার কারণে একাধিক শ্রেণি একত্রে নিতে হচ্ছে।

ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

নিয়মিত মূল্যায়ন ও সহশিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এতে এলাকার শিক্ষার মান নিম্নমুখী হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।

 

৫নং ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ নুরনবী দ্রুত পদায়নের আহ্বান জানিয়েছেন।

তিনি প্রতিটি বিদ্যালয়ে অন্তত ৪ জন করে শিক্ষক দেওয়ার দাবি জানান।

 

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন তারা।