1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

চুরি করতে গিয়ে আটক মেহেন্দিগঞ্জের শান্তি।

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে কাজিরহাট থানার লতা ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের শফিউল্লাহ খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, সেদিন রাতে খাওয়া-দাওয়া শেষে শফিউল্লাহ খান পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার সময় স্ত্রী বাথরুমে যাওয়ার জন্য বাইরে গেলে শফিউল্লাহ টর্চলাইট নিয়ে ঘরের চারপাশে ঘুরছিলেন। এসময় তিনি ঘরের পূর্ব পাশে এক যুবককে সিদ কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করতে দেখে ফেলেন। টর্চলাইটে চোরের মুখ চিনতে পেরে ডাক দিলে সে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।

পরদিন সকাল ৮টার দিকে একই ব্যক্তি চুরির সময় ফেলে যাওয়া জিনিসপত্র খুঁজতে বাড়ির পাশে বাগানে আসলে, বাড়ির মালিক তাকে চিনে ফেলে আটক করেন। খবর পেয়ে কাজিরহাট থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে এসআই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চোর শান্ত কবিরাজকে গ্রেপ্তার করে।

শান্ত কবিরাজ মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের রব কবিরাজের ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত চুরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শফিউল্লাহ খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ গ্রেপ্তারকৃত শান্ত কবিরাজকে আদালতে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট