মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে এক জনের মর্মান্তিক মৃত্যু।

লেখক:
প্রকাশ: ৮ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত মোতালেব সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে হঠাৎ খিঁচুনি উঠলে তিনি আর পানি থেকে উঠতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।