1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের তরিকুল ইসলাম তানজিম ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মেহেন্দিগঞ্জে তিনটি সংগঠনের সমন্বয়ে সম্মিলিত সাংবাদিক জোট গঠন। মেহেন্দিগঞ্জে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ। ডাক্তার সংকটে বন্ধ লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র, অবশেষে সপ্তাহে একদিন মিলবে চিকিৎসাসেবা মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা

মেহেন্দিগঞ্জে তিনটি সংগঠনের সমন্বয়ে সম্মিলিত সাংবাদিক জোট গঠন।

IK IMRAN KHAN
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর নতুন কমিটি গঠন

 

মেহেন্দিগঞ্জ উপজেলার তিনটি পেশাদার সাংবাদিক সংগঠন—মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ—এর সমন্বয়ে “সম্মিলিত সাংবাদিক জোট, মেহেন্দিগঞ্জ” এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে এ জোট গঠন করা হয়েছে বলে জানানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাহমুদ খান, সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান ফরিদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফয়সাল হাওলাদার মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী সৈকত, সহ-সভাপতি মো. হানিফ জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক বি. এম. নাঈম মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মুন্সি, কোষাধ্যক্ষ আবুল হাসেম ও প্রচার সম্পাদক স্বপন হাওলাদার। এছাড়া ১৭ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির তালিকাও প্রকাশ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, “মেহেন্দিগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নে এ জোট কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট