মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অব্যবস্থাপনার প্রতিবাদ করে প্রশংসায় ভাসলেন রাজিব আহসান।

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (১৪ মার্চ) দুপুরে হঠাৎ করে হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এ সময়  দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি হাসপাতালের ওয়াশরুম পরিদর্শন করে নোংরা পরিবেশ দেখে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করেন এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন।

এর আগে ১৩ মার্চ পাতারহাট আরসি কলেজ মাঠে বিএনপি নেতা-কর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মেহেন্দিগঞ্জে মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালাবে। মাদকবিরোধী অভিযানে যারা গ্রেপ্তার হবে, তাদের ছাড়াতে কেউ যেন থানায় তদবির বা ফোন না করে—সে যে-ই হোক না কেন—এমন কঠোর সতর্কবার্তাও দেন তিনি।

অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি হিজলা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি হিজলাকে অবহেলিত উপজেলার তালিকা থেকে বের করে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে কাজ করতে চান। এছাড়া কেউ যদি খাল বা সরকারি সম্পদ অবৈধভাবে দখল করে থাকে, তবে স্বেচ্ছায় সরে আসার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন খাতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। অবহেলিত জনপদ হিসেবে পরিচিত মেহেন্দিগঞ্জকে উন্নত উপজেলায় রূপ দিতে তিনি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।