বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মোস্তফাবাজার সংলগ্ন তেতুলিয়া নদীতে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর।
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশালের প্রতিনিধি জাহিদ হাসান।
অভিযান চলাকালীন সময়ে নদীতে স্থাপন করা ৭টি অবৈধ বাধা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালটি পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তারা জানান, নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধ করতে এবং মাছের প্রজনন রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
