1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের তরিকুল ইসলাম তানজিম ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মেহেন্দিগঞ্জে তিনটি সংগঠনের সমন্বয়ে সম্মিলিত সাংবাদিক জোট গঠন। মেহেন্দিগঞ্জে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ। ডাক্তার সংকটে বন্ধ লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র, অবশেষে সপ্তাহে একদিন মিলবে চিকিৎসাসেবা মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা

ডাক্তার সংকটে বন্ধ লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র, অবশেষে সপ্তাহে একদিন মিলবে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

 

দীর্ঘদিন ধরে ডাক্তার সংকটের কারণে অবহেলিত অবস্থায় পড়ে আছে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ পাড়ের লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র। ফলে চারদিকে নদীবেষ্টিত এই এলাকার সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

বিষয়টি সম্প্রতি অবগত করা হয় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইমরানুর রহমানকে। গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেন এবং লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ীভাবে একজন ডাক্তার নিয়োগের দাবি জানান।

 

তিনি বলেন, নদীবেষ্টিত দুর্গম এলাকা হওয়ায় এখানকার মানুষের জন্য এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে ডাক্তার না থাকায় সেবাকর্ম বন্ধ রয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরেই ডাক্তার সংকট ছিল। তবে সম্প্রতি ৪৮তম বিসিএসের নতুন নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের মধ্যে তিনজন মেহেন্দিগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে যোগদান করেছেন।

 

তাদের মধ্য থেকে একজন মেডিকেল অফিসার (বিসিএস স্বাস্থ্য) লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে প্রতি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের সেবা প্রদান করবেন বলে জানানো হয়েছে।

এতে করে আংশিকভাবে হলেও লেংগুটিয়া এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার পথ সুগম হবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে স্থায়ীভাবে একজন ডাক্তার নিয়োগের দাবিও জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট