1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃত্রিম পায়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতী মাদরাসা ছাত্র শিশু হাসানের।

রমজানের মানবিক দৃষ্টান্ত: সাতবাড়ীয়ায় ৫০ নিম্নবিত্ত পরিবারে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার নিম্নবিত্ত পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাদ যোহর থেকে পূর্বষাট্টি, বালিয়া ও হাসানপুর গ্রামের আংশিক এলাকার মোট ৫০টি নিম্নবিত্ত পরিবারের মাঝে এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনের পরিচালক মো. পারভেজ হাওলাদারের যৌথ অংশগ্রহণে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। দপ্তর সম্পাদক রিপন হাওলাদারের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা দুপুর থেকেই সুবিধাভোগী পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে ইফতারের প্যাকেট পৌঁছে দেন।

উল্লেখ্য, নতুন কার্যকরী কমিটি গঠনের মাত্র পাঁচ দিনের মাথায় তাৎক্ষণিক পরিকল্পনায় এই সুন্দর সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি।

সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। সংগঠনটি ২০১৯ সালে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে তারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় ত্রাণ বিতরণ, আর্থিক সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজসেবায় তাদের এই অঙ্গীকার অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট