
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান শপথ গ্রহণের পর আজ রাতেই নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জ উপজেলায় শুভাগমন করেন।
ঢাকা থেকে যাত্রা শেষে তিনি পাতারহাট নতুন লঞ্চঘাট-এ এসে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান হাওলাদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লঞ্চঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা তার শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।