
বরিশাল–৪ সংসদীয় আসনে নির্বাচনী প্রস্তুতি ও ভোটার সংখ্যার বিস্তারিত চিত্র প্রকাশ হয়েছে। এই আসনের অন্তর্ভুক্ত মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা মিলিয়ে মোট ২২টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং দুটি থানা রয়েছে। থানাগুলো হলো—মেহেন্দিগঞ্জ থানা ও কাজিরহাট থানা।
মেহেন্দিগঞ্জ উপজেলায় রয়েছে ১৬টি ইউনিয়ন। এখানে মোট ১৪৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে ৮১৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অপরদিকে হিজলা উপজেলায় রয়েছে ৬টি ইউনিয়ন। হিজলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৫৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৩৪টি।
সব মিলিয়ে বরিশাল–৪ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াচ্ছে ২০২টি এবং মোট ভোটকক্ষের সংখ্যা ৯৫০টি।
ভোটার সংখ্যার হিসাবে দেখা যায়, বরিশাল–৪ আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ৫২১ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৩৮ জন, মহিলা ভোটার ২ লাখ ০৩ হাজার ০৮০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
নির্বাচনকে সামনে রেখে বিপুল সংখ্যক ভোটার ও কেন্দ্র নিয়ে বরিশাল–৪ আসন ইতোমধ্যেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত আসনে পরিণত হয়েছে।
— মেহেন্দিগঞ্জ প্রতিদিন