1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মেহেন্দিগঞ্জ-হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪

IK IMRAN KHAN
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি!

বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মধ্যোবর্তী মেঘনা নদীতে একটি জেলের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এতে ট্রলারে থাকা ৫জনের একজন বেঁচে ফিরলেও ৪জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন- পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭), নয়ন (১৯)।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৪টার সময় হিজলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ট্রলারে থাকা জেলে শামিম হোসেন দিদার (২৫)।

শামিম হোসেন দিদার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের সাজাহান দিদারের ছেলে।

শামিম হোসেন দিদার বলেন, শুক্রবার রাতে ৫জন জেলে একটি ট্রলারে করে বাড়ির পাশে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ঘটনার রাতে তারা জাল পেতে নোঙর করা ট্রলারে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৪টার সময় ঘুমন্ত অবস্থায় সকলে নদীতে ছিটকে পড়েন। পড়ার সাথে সাথে তারা তীরে উঠার জন্য সাঁতরাতে থাকেন। একপর্যায়ে অন্য জেলেদের সহায়তায় তিনি বেঁচে ফিরলেও অপর জেলেরা আর উঠতে পারেননি। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলতে পারছেন না তিনি। তবে তার ধারনা লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।

স্থানীয় হারুন অর রশিদ মৃধা বলেন, রাতেই ১জেলেকে উদ্ধার করা হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। নৌ-পুলিশে কালীগঞ্জ স্টেশন ইনচার্জ ওসি মোঃ এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনাটি পাশ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে।

নৌ-পুলিশে কালীগঞ্জ স্টেশন ইনচার্জ ওসি মোঃ এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনাটি পাশ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে।
বলেছি।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন, আমি ঘটনার পরেরদিন দুপুরে সংবাদটি পেয়েছি। তাৎক্ষণিক হিজলার নৌ-পুলিশকে নিখোঁজদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ বলেছি।

নিখোজদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট