1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মেহেন্দিগঞ্জের যে ছেলেটা একদিন মাঠ কাঁপাতো, আজ সে হারিয়ে গেছে জীবনের নিষ্ঠুর খেলায়

IK IMRAN KHAN
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

এ হলো বাহাউদ্দীন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার তৎকালীন আলিমাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পারিবারিকভাবে আভিজাত্যপূর্ণ জীবনেই তার বেড়ে ওঠা। বাবা-মায়ের সংসারের অত্যন্ত আদরের কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি।
এক সময় শ্রীপুরসহ পুরো মেহেন্দিগঞ্জের ক্রীড়াঙ্গনে ছিল বাহাউদ্দীনের অবাধ বিচরণ। ক্রিকেট, ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন মাহফিলে ছিল তার সরব উপস্থিতি। তাকে ছাড়া তখনকার শ্রীপুর ক্রিকেট ও ফুটবল একাদশ যেন ছিল কল্পনাই করা যেত না।
ক্রিকেটে বাঁ-হাতি বোলার হিসেবে তার বলের গতি ও বাউন্স ছিল দেখার মতো। আবার ব্যাট হাতে নামলে বাঁ-হাতের নিখুঁত স্ট্রোকে একের পর এক ছক্কা হাঁকিয়ে মাতিয়ে তুলতেন মাঠ। পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার খেলা আজও অনেক ক্রিকেটপ্রেমীর চোখে ভাসে। তার ছক্কাগুলো তখন দর্শকদের হৃদয়ে ঝড় তুলত এবং দলকে এনে দিত কাঙ্ক্ষিত জয়।
কিন্তু সময় বড়ই নির্মম ও নির্দয়।
এক সময় পুরো এলাকা বা অঞ্চল কাঁপানো সেই বাহাউদ্দীন আজ মানসিক ভারসাম্যহীন হয়ে ভগ্ন শরীর নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন।
আজ প্রশ্ন জাগে—
কোথায় তার সেই সোনালি অতীত?
কোথায় তার উজ্জ্বল দিনগুলো?
কোথায় তার স্বপ্নে বাঁধা সংসার?
বিধাতার এই নীলাখেলা বোঝা সত্যিই বড় দায়। বর্তমানে বাহাউদ্দীন কেবল রক্ত-মাংসে মানুষ; কিন্তু মেধা, মনন এমনকি মস্তিষ্কের অন্তঃস্বর যেন শূন্য। এই বাস্তবতা তার পরিবার, সহযোদ্ধা ও এলাকাবাসীর জন্য চরম বেদনাদায়ক।
প্রার্থনা
মহাবিশ্বের মহান অধিপতির কাছে একটাই আকুতি—
মা, বাবা ও ভাই-বোনের বাহাউদ্দীনকে আবার ফিরিয়ে দিন, যেমনটা তারা চায়।
সবসময় ভালো থাকুক মেহেন্দিগঞ্জের সকলের পরিচিত ও প্রিয় ভ্রাতা বাহাউদ্দীন।
লেখক:
শাহিদ আফ্রিদি নোমান
বাহাউদ্দীনের সাবেক ক্রিকেট সহ-যোদ্ধা
আলিমাবাদ ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট