1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

শ্রীপুরে গণসংযোগে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার; ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার শ্রীপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, “জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র গঠন করা জামায়াতে ইসলামী’র মূল উদ্দেশ্য।” তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান, ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি মোঃ আকবর হোসেন, জামায়াতের জেলা ইউনিট সদস্য মোঃ জামাল উদ্দিনসহ স্থানীয় ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

এছাড়াও গণসংযোগে অংশ নেন উপজেলা ও ইউপি পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী এবং এলাকার সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট