1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ বিএনপির নানা কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিএনপি মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
১️⃣ আগামী ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে মেহেন্দিগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে।

২️⃣ একই দিনে সকাল থেকেই মেহেন্দিগঞ্জ উপজেলাধীন প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথকভাবে র‌্যালি অনুষ্ঠিত হবে। এসব র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবেন।

৩️⃣ পরদিন ৮ নভেম্বর শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী অংশ নেবেন।

উক্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন দিপেন ও বিপ্লবী সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিকভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়া মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন এবং সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া সকলকে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট