1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মেহেন্দিগঞ্জের গর্ব: ‘গরীবের ডাক্তার’ আনোয়ার হোসেন দম্পতি স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মেহেন্দিগঞ্জবাসীর জন্য গর্বের মুহূর্ত বয়ে এনেছেন পৌরসভার বদরপুর এলাকার কৃতি সন্তান ডা: হাফেজ মো: আনোয়ার হোসেন ও তার জীবনসঙ্গিনী। সম্প্রতি প্রকাশিত ৪৮তম বিসিএস পরীক্ষায় তারা দু’জনই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ডা: আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মেহেন্দিগঞ্জ ও আশপাশের এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়দের কাছে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিতি পেয়েছেন। চিকিৎসা সেবায় তার মানবিক ভূমিকা এবং আত্মত্যাগের জন্য এলাকাবাসী সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার সঙ্গে একই ক্যাডারে সুপারিশ পেয়েছেন তার স্ত্রীও। দম্পতির এ সাফল্য মেহেন্দিগঞ্জের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

এ সফলতায় স্থানীয়রা আনন্দ প্রকাশ করে বলেন, একজন ডাক্তার যদি মানুষের পাশে থেকে মানবিক সেবা দিতে পারেন, তবে তার স্ত্রীও একই আদর্শে দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাবেন। এলাকাবাসীর প্রত্যাশা—এই দম্পতি তাদের জ্ঞান, মেধা ও মানবিকতা দিয়ে দেশের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট