1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করার হুঁশিয়ারি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে এক পথসভায় তিনি বলেন, “চাঁদাবাজ ও দখলদারদের বিচার খাম্বায় বেঁধে করা হবে। তারা জাতির শত্রু, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এর আগে তিনি গাগুরিয়া সুইসগেট, স্বাধীন বাজার, গাগুরিয়া বাজার ও বটতলা এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

অধ্যাপক ফরহাদ অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজ সাধারণ মানুষের উপর জুলুম চালাচ্ছে। বিশেষ করে গোবিন্দপুর চরের জমি দখল করেছে। এসব দখলদার ও চাঁদাবাজদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

তিনি আরও দাবি করেন, আলীমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পীকে রক্ষা করতে গিয়ে কারা কারা চাঁদা নিয়েছেন, সেই তথ্য তার হাতে আছে। সময়মতো সবাইকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

পথসভায় ফরহাদ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র জিয়া উদ্দিন সুজন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ এম আর আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট