1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মেহেন্দিগঞ্জে টানা দুই দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভাড়া বেড়েছে তিনগুণ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মেহেন্দিগঞ্জে টানা দুই দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন, গাড়ি ভাড়া বেড়েছে তিনগুণ

মেহেন্দিগঞ্জ উপজেলায় টানা দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শত শত পরিবার। বিদ্যুৎ না থাকায় যোগাযোগ ব্যবস্থাতেও দেখা দিয়েছে বিপর্যয়।

অটো রিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার সব রুটেই ভাড়া বেড়েছে দুই থেকে তিনগুণ। আগে যেখানে পাতারহাট বাজার থেকে লঞ্চ টার্মিনাল ভাড়া ছিল ২০ টাকা, সেখানে এখন গুনতে হচ্ছে ৪০ টাকা। একইভাবে পাতারহাট থেকে উলানিয়া পর্যন্ত ভাড়াও বেড়ে গেছে দ্বিগুণের বেশি।

বিদ্যুৎবিহীন অবস্থায় মেহেন্দিগঞ্জ পৌরসভাসহ চর এককরিয়া, দড়িচর খাজুরিয়া, উলানিয়া উত্তর, উলানিয়া দক্ষিণ ও চর গোপালপুর ইউনিয়নের মানুষ সীমাহীন দুর্ভোগে রয়েছেন।

বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে। খাবার পানির সংকট দেখা দিয়েছে ঘরে ঘরে।

অঞ্চলের মোবাইল নেটওয়ার্কও ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় মেহেন্দিগঞ্জের মুঠোফোন ব্যবহারকারীর পাঁচ ভাগের চার ভাগ ইতোমধ্যে নিষ্ক্রিয় হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে পুরো উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট