1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

ভিক্ষা নয়, সংগ্রাম করে বাঁচতে চায়, মেহেন্দিগঞ্জের প্রতিবন্ধী রুবেল।

নিজস্ব প্রতিবেদক | Own Reporter
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামের ৩৫ বছর বয়সী প্রতিবন্ধী যুবক রুবেল হোসেন দুই পা ও দুই হাত ব্যবহার করে ‘উবু’ হয়ে চলাফেরা করেন। জীবন সংগ্রামে বাধ্য হয়ে এমন হাঁটা হলেও তিনি ভিক্ষা করতে রাজি নন।

রুবেল হোসেন ছোট একটি চায়ের দোকান চালিয়ে পরিবারের রুটি-রুজি জোগান দেন। দিনের শেষে ৪-৫শ টাকা বিক্রি থেকে মাত্র ৬০-৭০ টাকা লাভ হয়। দুই সন্তানসহ স্ত্রী চলে যাওয়ার পরও তিনি ভিক্ষা নয়, ব্যবসা করে বাঁচার দৃঢ় সংকল্পে আছেন।

রুবেল হোসেন বলেন, “প্রয়োজনে মরে যাবো, তবুও ভিক্ষা করবো না। আমার সন্তানদের জন্য বেঁচে থাকতে হবে।” বাবা দিদারুল ইসলাম মোল্লা ও মা নিলুফা বেগমও জানিয়েছেন, রুবেল হোসেন অন্যের কাছে হাত পাততে চায় না।

স্থানীয়রা তাঁর সাহসকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। সমাজকর্মী জাকির খান বলেন, “রুবেল হোসেন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ভিক্ষা একটি ঘৃণ্য কাজ। তার জীবন আমাদের শিক্ষা দেয়।”

ইউপি সদস্য মোঃ ইব্রাহিম খান বলেন, “রুবেল সমাজের চোখ খুলে দিয়েছে। সে ভিক্ষা নয়, ব্যবসা করে বাঁচতে চায়।”

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান জানান, রুবেল হোসেনের জন্য নতুন ঘর নির্মাণ ও দোকানের মালামাল সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট