ঢাকা থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে রওনা—আবুধাবিতে অবতরণের পর থেকে আর কোনো খোঁজ নেই

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এক প্রবাসী আবুধাবিতে পৌঁছানোর পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ৩০ মার্চ ২০২৬ তারিখে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া (ফ্লাইট নং: 3L064) যোগে আবুধাবির উদ্দেশ্যে রওনা দেন আনোয়ার হোসেন (ডাক নাম: সেলিম)।

পরিবার সূত্রে জানা যায়, বিমানে ওঠার পর উড্ডয়নকালীন সময়েও পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল। পরবর্তীতে বিমানবন্দর সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ৩১ মার্চ দুবাই সময় রাত ১২টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ৪৫ মিনিট) বিমানটি নিরাপদে আবুধাবিতে অবতরণ করে। তবে অবতরণের পর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আনোয়ার হোসেনের স্থায়ী বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে। পূর্বে তিনি উলানিয়া বাজার সংলগ্ন এলাকায় বসবাস করলেও বর্তমানে বুড়ির পুল মাদ্রাসার পাশে বসবাস করতেন।

পরিবারের দাবি, আবুধাবিতে পৌঁছানোর পর তিনি না তার কর্মস্থলে গেছেন, না বাসায় পৌঁছেছেন—কোনো জায়গাতেই তার অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। এতে করে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে, বাড়িতে তার বৃদ্ধ মা, স্ত্রী ও ১৮ মাস বয়সী কন্যা সন্তান রয়েছেন। প্রিয়জনের এমন খোঁজ না পেয়ে তার মা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে পরিবার।