মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান আরিফুল ইসলাম আদিব ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী
মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান আরিফুল ইসলাম আদিব ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) থেকে মনোনীত হয়েছেন।
তার মনোনয়নের খবর জানার পর মেহেন্দিগঞ্জের স্থানীয়রা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন এবং তাঁর প্রতি আগ্রহ ও সমর্থন প্রকাশ করছেন।
আরিফুল ইসলাম আদিবের বাড়ি মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায়। তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি। শিক্ষিত পরিবারে জন্ম নেওয়া আদিবের বাবা দরিচর খাজুরিয়া মাদরাসার শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষাসেবায় নিয়োজিত আছেন।
স্থানীয়রা মনে করছেন, মেহেন্দিগঞ্জের একজন সন্তান জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রার্থী হওয়ায় এটি উপজেলার জন্য একটি গর্বের বিষয়।
