মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন আসাদ চৌধুরী আর নেই

লেখক: আই-কে ইমরান খান
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সাংবাদিক আসাদ চৌধুরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের সংবাদমহলে শোকের ছায়া। ইন্তেকাল করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র বরিশাল অফিসের ক্যামেরাপার্সন আসাদ চৌধুরী (৩২)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আসাদ চৌধুরী দৈনিক মানবজমিনের বরিশাল স্টাফ রিপোর্টার জিয়া শাহীনের ভাগ্নে এবং নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মাহাবুব আলম চৌধুরীর পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত চারদিন আগে তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের মরদেহ রাতেই ঢাকা থেকে বরিশালে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কাউনিয়া ব্রাঞ্চ রোড জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বরিশাল মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে।