সাউথল্যান্ড আইডিয়াল স্কুলের উদ্যোগে অর্ধশতাধিক অসচ্ছল পরিবারে ঈদ উপহার বিতরণ

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সাউথল্যান্ড আইডিয়াল স্কুল

সাউথল্যান্ড আইডিয়াল স্কুলের পরিচালক মাকসুদুর রহমান সাকিলের তত্ত্বাবধানে এ উদ্যোগের মাধ্যমে উপজেলার অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা পেয়ে অসচ্ছল পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে আস-সুফফা ফাউন্ডেশন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

  • মেহেন্দিগঞ্জ নিউজ
  • মেহেন্দিগঞ্জ সাউথল্যান্ড আইডিয়াল স্কুল