হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ে ১০৭ বছরের ইতিহাসে প্রথম বৃহৎ প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার আয়োজন

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী পিএন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আগামী ২৯ রমজান (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল।

প্রায় সাড়ে ৩০০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ১০৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯১৮ সালে স্থানীয় শিক্ষা অনুরাগী প্রফুল্ল নাথ সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি তাঁর নামানুসারে “প্রফুল্ল নাথ মাধ্যমিক বিদ্যালয়” হিসেবে পরিচিতি পায়, যা সংক্ষেপে পিএন মাধ্যমিক বিদ্যালয় নামে সুপরিচিত।

অনুষ্ঠানটির আয়োজন করেছে “প্রাক্তন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়”। এতে সভাপতিত্ব করবেন মিজানুর রহমান আরজু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মনসুর আলম।

ইফতার মাহফিলে বিভিন্ন ব্যাচের প্রায় ৫০ জন নারী সদস্যসহ বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে হামদ-নাত ও গজলের আয়োজন রাখা হয়েছে। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য বিদ্যালয়ের লোগো সংবলিত আইডি কার্ড প্রদান করা হবে।

এই ইফতার মাহফিলে বর্তমান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও সম্মানের সাথে আমন্ত্রণ জানানো হয়েছে, যা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৫০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বের হয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত অনেক গুণীজন—যাদের মধ্যে রয়েছেন প্রফেসর ডা. মির, জামাল উদ্দিন, ডা. রিয়াজ, অ্যাডভোকেট চুন্নু, এসআই আরিফসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

← Back

Thank you for your response. ✨

 

প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ও ইফতার আয়োজন ঘিরে এলাকায় ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।