নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ:
বরিশালের মেহেন্দিগঞ্জে ‘ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের হলি ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৩ জন করে প্রতিনিধি ভোটাভুটিতে অংশ নেন। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের ভিত্তিতে আগামী এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নির্বাচিত প্রধান কর্মকর্তারা হলেন:
সভাপতি: মোঃ সেলিম হাওলাদার (সাউথ স্কয়ার ডায়াগনস্টিক)
সহ-সভাপতি: মোস্তফা কামাল (গ্রিন অ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি)
সাধারণ সম্পাদক: মনির হোসেন রাব্বি (সেবা ডায়াগনস্টিক)
সহ-সাধারণ সম্পাদক: জসিম রাড়ি (আল ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার)
সাংগঠনিক সম্পাদক: ফয়সাল হাওলাদার (পদ্মা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার)
দপ্তর সম্পাদক: উজায়ের আহমেদ (সেবা ডায়াগনস্টিক)
কোষাধ্যক্ষ: শওকত ওসমান (হলি ডায়াগনস্টিক)
প্রচার সম্পাদক: মিজানুর রহমান (পপুলার ডায়াগনস্টিক)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মাহাথাবুর রহমান চঞ্চল (ইউনাইটেড হাসপাতাল)
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সমন্বয় এবং সাধারণ রোগীদের সেবার মানোন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
