1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় হয়রানি বন্ধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে সরকার : নৌ প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ সাগর মুন্সী আটক স্টারলিংক ওয়াইফাই ও মরদেহ রাখার আলাদা কেবিনসহ চালু হচ্ছে ‘দোয়েল পাখি ৮’ লঞ্চ ৬৪ জেলা থেকে পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদন শুরু আজ। মেহেন্দিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ ৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, প্রজ্ঞাপন জারি মেহেন্দিগঞ্জের তরিকুল ইসলাম তানজিম ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মেহেন্দিগঞ্জে তিনটি সংগঠনের সমন্বয়ে সম্মিলিত সাংবাদিক জোট গঠন। মেহেন্দিগঞ্জে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ। ডাক্তার সংকটে বন্ধ লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র, অবশেষে সপ্তাহে একদিন মিলবে চিকিৎসাসেবা

ঈদযাত্রায় হয়রানি বন্ধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে সরকার : নৌ প্রতিমন্ত্রী

IK IMRAN KHAN
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ঈদে নৌপথে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান

বরিশাল প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। শুক্রবার (৬ মার্চ) বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানিতে কঠোর হুঁশিয়ারি

প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের বাড়তি ভাড়া বা যাত্রী হয়রানি সহ্য করা হবে না।” এমনকি বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহনের বিষয়ে লঞ্চ মালিকদের সাথে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।

নদীবন্দরে নিরাপত্তা ও শৃঙ্খলা

নদীবন্দরগুলোকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে রাজিব আহসান বলেন, হকারদের অনিয়ন্ত্রিত আনাগোনা এবং অসাধু চক্রের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। চুরি, ছিনতাই বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে বন্দর এলাকায় নজরদারি বাড়ানো হবে।

সদরঘাটের চাপ কমাতে বিকল্প রুট

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর চাপ কমাতে বিকল্প পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চলাচলের পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মধ্য ঢাকার যাত্রীরা, বিশেষ করে পোশাক শ্রমিকরা সহজে যাতায়াত করতে পারবেন।

নাব্যতা রক্ষায় ড্রেজিং কার্যক্রম

নৌপথ সচল রাখতে নদীর নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যেখানে প্রয়োজন সেখানেই দ্রুত ড্রেজিং শুরু করা হবে। সরকারের ড্রেজারগুলো প্রস্তুত রয়েছে এবং কোথাও সংকট দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ইফতার ও দোয়া মাহফিল

এর আগে ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ডা. কে. এম. মুজিবুল হক দোয়েল।

সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে চিকিৎসক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট