1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ সাগর মুন্সী আটক স্টারলিংক ওয়াইফাই ও মরদেহ রাখার আলাদা কেবিনসহ চালু হচ্ছে ‘দোয়েল পাখি ৮’ লঞ্চ ৬৪ জেলা থেকে পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদন শুরু আজ। মেহেন্দিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ ৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, প্রজ্ঞাপন জারি মেহেন্দিগঞ্জের তরিকুল ইসলাম তানজিম ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মেহেন্দিগঞ্জে তিনটি সংগঠনের সমন্বয়ে সম্মিলিত সাংবাদিক জোট গঠন। মেহেন্দিগঞ্জে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ। ডাক্তার সংকটে বন্ধ লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র, অবশেষে সপ্তাহে একদিন মিলবে চিকিৎসাসেবা মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ।

৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, প্রজ্ঞাপন জারি

IK IMRAN KHAN
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রীর দফতর নতুন করে বণ্টন করেছেন। রুলস অব বিজনেস অনুযায়ী এই দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন বণ্টন অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলম এখন শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে, মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দুই প্রতিমন্ত্রীর দফতর আলাদা করে দেওয়ার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। সেই প্রস্তাবের আলোকে এ পুনর্বণ্টন কার্যকর করা হয়েছে।

অন্যদিকে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীন এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রাখা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট