
মেহেন্দিগঞ্জের লাল মিয়ারহাটে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করা সহ একাধিক অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আখতার খান ও তার ভাই তাহের খানের বিরুদ্ধে
অভিযোগ সূত্রে জানা যায় লালমিয়ারহাট বাজারের পাশের স্কুলের সামনে সরকারি জমিতে অবৈধভাবে দুইটি দোকান নির্মাণ করেন আওয়ামী লীগ নেতা আখতার খান ও তার ভাই তাহের খান এলাকাবাসীর অভিযোগ রয়েছে
যে এরা আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন এবং এখনো আওয়ামী লীগ নেতা আখতার খানের ভাই তাহের খান নিজেকে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন নেতা দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করছেন
তাহের খানের ছেলে আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদের ছাত্র ছায়ায় লালমিয়ারহাটে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন
এবং এখনো সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে সরব রয়েছেন এ ব্যাপারে স্থানীয়দের কাছে জানতে চাইলে আক্তার খান ও তাহের খান এলাকায় প্রভাবশালী হয় ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি।