1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এক ইউপি সদস্যের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ওই ওয়ার্ডের রানিং মেম্বার বাবুল ও তার ফুফাতো ভাই মনির শামসুল হক মোল্লা নামের এক ব্যবসায়ীর ঘরে ঢুকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা চুরি করেন। ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১ মার্চ) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে।

জানা যায়, চুরির সময় শামসুল মোল্লার বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। তার এক নিকটাত্মীয় মারা যাওয়ায় পরিবারের সবাই সেখানে যান, ফলে ঘরটি ফাঁকা ছিল। এই সুযোগে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন।

স্থানীয়রা চুরির সময় হাতেনাতে ধরে ফেললেও তারা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে রাত আনুমানিক ৩টার দিকে বাবুল মেম্বারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় তার আত্মীয়-স্বজনরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, এর দুই-একদিন আগেই একই ওয়ার্ড থেকে একটি মোটর চুরির ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মেম্বার ২০২৪ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পির প্যানেল থেকে সদস্য নির্বাচিত হন।

ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুল মেম্বার ও তার ফুফাতো ভাই মনির এখনো পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শামসুল মোল্লা একজন জাহাজ ব্যবসায়ী। তিনি প্রতিদিন ব্যবসার প্রয়োজনে ঘরে গড়ে ১ থেকে ২ লাখ টাকা নগদ রাখতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন একই এলাকার শামসুল হকের বিয়াই রিয়াজ মোল্লা

অভিযুক্ত বাবুলকে বারবার ফোন করা হলেও তার মুঠোফোনে তার কোন সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট