অভয়াশ্রম অভিযান-২০২৬” উপলক্ষ্যে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

লেখক: আই-কে ইমরান খান
প্রকাশ: ২ সপ্তাহ আগে

গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ মার্চ ২০২৬ তারিখ সোমবার বিকাল সাড়ে ৫ টায় “অভয়াশ্রম অভিযান -২০২৬” উপলক্ষ্যে কোস্টগার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সন্দেহজনক ১টি স্পিডবোট তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পরবর্তীতে জব্দকৃত জাটকা ভোলা সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

 

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

তথ্য প্রদানকারী

 

লেঃ মোঃ আবুল কাশেম

মিডিয়া কর্মকর্তা

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন