
তেতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের বাসিন্দা হালান ওরফে জাফর।
নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো একাই নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। জাল ফেলতে গিয়ে হঠাৎ করেই তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জাফরের বাড়ি উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরডাইয়া গ্রামে। পরিবার ও এলাকাবাসী গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর অনুসন্ধান কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।