1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামীকাল মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

IK IMRAN KHAN
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আগামীকাল মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল মেহেন্দিগঞ্জে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা পার্কে বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ আবুল খায়েরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত থাকবেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আমিরের আগমনকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি। জনসভা সফল করার লক্ষ্যে রোববার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেন্দিগঞ্জ উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে জনসভার সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,
“আমাদের প্রিয় শায়খের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। আগামীকালের এই নির্বাচনী জনসভা মেহেন্দিগঞ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের দলীয় প্রধান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।”
তিনি আরও জানান, জনসভায় ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির আশা করা হচ্ছে এবং সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট