1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেহেন্দিগঞ্জ ছাত্রসংগঠন DUSAM-এর সহ-সভাপতি নির্বাচিত মিজানুর রহমান

IK IMRAN KHAN
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন DUSAM—Dhaka University Students’ Association of Mehendiganj-এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটিতে স্থান পেয়েছেন দক্ষিণপাড়ের তিনজন মেধাবী শিক্ষার্থী। এর আগে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চরগোপালপুর ইউনিয়নের পশ্চিম কাজিরচরের শাফিন রহমান অমি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। উল্লেখ্য, তিনি মহিষা বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমানের পুত্র।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ২০২০–২১ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান। তার বাড়ি আলিমাবাদ ইউনিয়নের কাজিরহাট এলাকায়। এছাড়া কর্মসূচি পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছেন জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার মিনহাজুল ইসলাম ফারহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক শাফিন রহমান অমি বলেন,
“দীর্ঘদিন ধরে মেহেন্দিগঞ্জের দক্ষিণপাড় অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থী ছিল না, যদিও এখান থেকে অনেক মেধাবী শিক্ষার্থী ভালো ফলাফল করে থাকে। বর্তমান কমিটিতে আমাদের তিনজনের অন্তর্ভুক্তি দক্ষিণপাড়ের শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট