1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মেহেন্দিগঞ্জের ভোটকেন্দ্র পরিদর্শনে বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

IK IMRAN KHAN
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মেহেন্দিগঞ্জের ভোটকেন্দ্র পরিদর্শনে বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি পূর্বষাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, করনেশন মাধ্যমিক বিদ্যালয় এবং দক্ষিণ উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী নিরাপত্তা, ভোটগ্রহণের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) মোঃ জাকির হোসেন, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম সহ্য করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট