1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বরিশাল ৪ আসন থেকে এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেনি কোন প্রার্থী।

IK IMRAN KHAN
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে ভোটে অংশ নিতে নয়জন প্রার্থী ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী- ১৭ ডিসেম্বর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এর মধ্যে বরিশাল-১ আসন থেকে মুসলিম লীগের আব্দুল কুদ্দুস ও স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা আব্দুস সোবহান, বরিশাল-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ ছাড়া বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও বাসদের মনীষা চক্রবর্ত্তী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তবে বরিশাল-৪ আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানিয়েছে রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট